কাওসার, নরসিংদী সংবাদদাতাঃ ঢাকা-সিলেট মহাসড়কে কুন্ডার পাড়া এলাকায় মা (২৫) ছেলে (৫) অজ্ঞাতনামা ২ জন নিহত হয়েছে বলে জানা যায়। ক্রাইম-পেট্রোল বিডির সংবাদ দাতা কাওছার মুটো ফোনে জানান শিবপুর থানার এস আই গাজী মিজানুর রহমান ঘাতক বাস ও চালককে জনতার সহযোগিতায় আটক করতে সক্ষম হয়েছে। সূত্রে জানা যায় বাসের নাম্বার ঢাকা- মেট্রো-ব-১৪-৩৪৪৬। শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান শিবলী পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে যাওয়ার কারনে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


