মো.মিজানুর রহমান নাদিম বরগুনা প্রতিনিধি: বরিশাল বিভাগের আন্তজেলা ডাকাত সর্দার মো. ইয়াসিন মাল (৩৫)কে গ্রেপ্তার করেছে আমতলী ও তালতলী থানা পুলিশ। গতকাল শনিবার বিকেল আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকা থেকে তাঁকে এক সহযোগী সামসুল আলম(৪৫)সহ গ্রেপ্তার করা হয়।
তালতলী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ইয়াসিন মাল(৩৫) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেচকি গ্রামের আঃহাইমালের ছেলে। এবং অন্য ডাকাত সামসুল আলম(৪৫) পটুয়াখালী জেলার মহীপুরের নিজামপুর গ্রামের আমজাদ আলী চৌকিদারের ছেলে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি চুরি ও বিস্ফোরক আইনে ১৪ টি মামলা রয়েছে।
শনিবার বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে তালতলী ও আমতলী থানা পুলিশ ডাকাতদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাদের তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে
ডাকাত দের শিকার উক্তি মূলুক জবান বন্দিতে রাত ২.৩৫মিঃ সময় অস্ত্র উদ্দারের জন্য তালতলীর কচুপাত্রা বটতলা চৌরাস্তায় গেলে পুর্বে থেকে ওতপেতে থাকা ডাকাতরা পুলিশের উপর অতার্কিত হামলা চালায় এ সময় দুই জন পুলিশ সহ ডাকাত সর্দার ইয়াসিন মাল আহত হয় ঘটনা স্থল থেকে পুলিশ ৯পিছ গুলির খোসা ও ৪পিছ দেশিও অস্ত্র উদ্দার করে ডাকাত সর্দার ইয়াসিনের নামে বিভিন্ন থানায় ডাকাতি চুরি ও বিস্ফোরক আইনে ১৪টি মামলা রয়েছে।


