তালতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

মো.মিজানুুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি: বরগুনা তালতলী উপজেলায় আমন ধানের বাম্পার ফলন।ফসল ভরা মাঠ থেকে ধান কাটতে ব্যস্ত সময় পার করেছে কৃষকরা। চলতি মাসেই তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে।বিস্তীর্ণ এলাকার ফসল ভরা মাঠের দিকে তাকালে কৃষকদের ফসল কাটার রমরমা কর্মতৎপরতা।কেউবা ধান কাটছে আবার কেউ কাটা ধানের আটি বেধে বিপুল উৎসাহে মাথায় করে বাড়ী নিয়ে যাচ্ছে।তাদের হাস্যোজ্জল মুখ দেখলে মনে হয় তারা যেন কত কালের সুখী মানুষ।এবারের মৌসুমে আমন ফসলের যে ফলন হয়েছে তাতে বছরের চাহিদা মিটিয়ে ফসল বিক্রি করতে বলে জানালেন একাধীক কৃষক।

সরজমিনে গিয়ে কয়েকজন কৃষকের সাথে আলাপ চারিতায় বলেন,এবারে আমরা প্রত্যাশার চেয়ে বেশি প্রাপ্তির আশা করছি। প্রতি বিঘায় ২০ থেকে ২২মন করে ধান হবে বলে তারা আশাবাদী।আমন ধান চাষে,কোন প্রাকৃতিক দূর্যোগ,পোকা-মাকরের আক্রমন না থাকায় ভালো ফলনে কৃষেকের মনে বইছে আনন্দের বন্যা।কারন কয়েক বছরের তুলনায় অনেক বেশি ফলন হয়েছে।তবে বাজারে ধানের দাম কম হওয়ায় আবাদের খরচ উঠাতে হিমসিম খাচ্ছি।বর্তমানে উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রতিমন আমন ধান বিক্রি হচ্ছে প্রকার ভেদে সাড়ে ৫শত থেকে সাড়ে ৬শত টাকা পর্যন্ত।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবার উপজেলায় ১৫হাজার ১শত ৫০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে।যা লক্ষ্য মাত্রা ছাড়িয়ে গত বছরের তুলনায় অনেক ফলন বেশী হয়েছে।তবে এবার পাচিং পদ্ধতি ব্যাপক হারে ব্যবহারের ফলে রোপা আমন ধানের ভালো ফলন হয়েছে।

এ ব্যাপারে তালতলী উপজেলা কৃষি অফিসার মো.
মনিরুজ্জামান জানান,আমন ধান চাষের প্রাকৃতিক পরিবেশ অনুকুল থাকায় সেই সাথে উপজেলা কৃষি কর্মকর্তাদের কৃষি সেমিনার, পরামর্শ ,ভালো বীজ ,সার,কীটনাশক পাওয়ায় আমন ধান চাষে ভালো ফলনে প্রতিফলন ঘটে।