মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে স্থায়ী কোন কর্মকর্তা নেই। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য। এ ছাড়াও গুরুত্বপূর্ণ পাচঁ কর্মকর্তা নেই। দীর্ঘদিন থেকে পাশবর্তী আমতলী উপজেলার কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন । ফলে উপজেলা পরিষদে নানা কাজে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের হয়রানির শিকার হতে হচ্ছে।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে,২০১২ সালে আমতলী উপজেলাকে বিভক্ত করে পচাঁকোড়ালিয়া,ছোটবগী,শারিকখালী,
বাকি ১৮টি দপ্তরের মধ্যে ইউএন ও অফিস, এসিলান্ড অফিস, স্বাস্হ্য ও প: প: অফিস,উপজেলা প্রকল্প অফিস, উপজেলা প্রকৌশলী অফিস ও উপজেলা নির্বাচন অফিসসহ ১৩টি গুরুত্বপূর্ণ অফিস চলছে পার্শবর্তী উপজেলার কর্মমকর্তার মাধ্যমে অতিরিক্ত দায়িত্ব দিয়ে।
নেই এ উপজেলায় উপজেলা চেয়ারম্যান ও।গত ৮ জুলাই স্থানীয় সরকার মন্ত্রনালয় বিভিন্ন অফিযোগের প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করেন এরপর ৪মাস অতিবাহিত হলেও মন্ত্রনালয় থেকে কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়নি।ফলে টিআর কাবিখাসহ আটকে আছে এ উপজেলার বেশ কয়েকটি উন্নয়ন মুলক কার্যক্রম।ফলে এ উপজেলার লোকজন এসে বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছে। এলাকার জনসাধারণের দাবী অচিরেই সকল কর্মকর্তাদের স্থায়ী ভাবে যেন তালতলীতে পাঠায় সংশ্লিষ্ট মন্ত্রনালয়।


