মো.মিজানুর রহমান নাদিম; বরগুনা: বরগুনার তালতলীতে খাদ্যগুদামের পিছনের সড়কের এক পাশ জুড়ে ময়লা আবর্জনার স্তূপ করে রাখা হয়েছে।উপজেলা গঠনের ৬ বছর পার হলে ও ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা ঠিক করতে পারেনি বড়বগী ইউনিয়ন কর্তৃপক্ষ ।আবর্জনা ফেলা হচ্ছে রাস্তার পাশে খোলা জায়গায়। দুর্গন্ধে দুর্বিষহ জীবন অতিবাহিত করছেন এলাকাবাসী।বাসা-বাড়ির এবং বাজারের বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা এনে স্তূপ করে ফেলা হয় পানি উন্নয়ন অফিসের সামনের রাস্তার পাশে।ময়লা-আবর্জনার স্তূপ করে ফেলার কারণে মশার উপদ্রবের পাশাপাশি বাতাসে ছড়িয়ে পড়া দুর্গন্ধে নাকাল এলাকাবাসী।ময়লা ফেলা ও ময়লা পোড়ানোর জন্য এলাকাবাসীর কষ্ট হচ্ছে। অন্যদিকে ভাগাড়ের ময়লা পোড়ানোর সৃষ্ট ধোঁয়ার ফলে শিশুদের মারাত্মক শ্বাসকষ্ট হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খাদ্যগুদামের পিছনের সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীসহ শত শত মানুষের চলাচল। তালতলী সরকারি মডেল হাই স্কুল,বেগম নুরজাহান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, বিদ্যালয়ে যেতে আসতে নাক চেপে ধরতে হয়। দুর্গন্ধে বমি এলেও বাধ্য হয়েই এ রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। বড়বগীর পরিচ্ছন্নতাকর্মীরা ভোর ৬টা থেকে ৯টার মধ্যে বিভিন্ন রাস্তা পরিষ্কার করে। কিন্তু ঘণ্টা না যেতেই রাস্তাজুড়ে ফেলা হয় খাদ্যগুদামের পিছনের রাস্তা এবং পানি উন্নয়ন অফিসের সামনের রাস্তায় বিভিন্ন জায়গার ময়লা আবর্জনা।এজন্য দায়ী করছেন বড়বগীর বর্জ অপসারণে সঠিক পরিকল্পনা এবং অব্যবস্থাপনাকে।
ময়লার স্তূপের কয়েক গজ সামনেই জেলা পরিষদের ডাকবাংলা, উপজেলা পরিষদ,ও ইউনিয়ন পরিষদ।
খাদ্যগুদামের পিছনের সড়ক ও পানি উন্নয়ন অফিসের সামনের সড়ক সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তার পাশে এবং ডোবায় ময়লা আবর্জনা স্তূপ করে রেখেছে বড়বগী পরিচ্ছন্নতাকর্মীরা। আবর্ জনার স্তূপ বেশি হয়ে গেলে আবর্জনাগুলো রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে দুর্গন্ধে অসহনীয় অবস্থার সৃষ্টি হয়। উপজেলা মেডিকেল অফিসার ড.মেজবাহ উল হক মুঠোফোনে বলেন,ময়লা-আবর্জনা পচে সেখানে জন্ম নেয়া মাছি মানুষের খাবারে বসে ডায়রিয়া, টায়ফয়েডসহ পানিবাহিত নানান রোগ এবং শিশুদের অনেক রোগ হতে পারে।
বড়বগী ইউনিয়নের সাবেক ইউপি সদ্যস মোসা.সাথী বেগম বলেন, খাদ্যগুদামের পিছনের রাস্তা এবং পানি উন্নয়নের সামনের রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ সেহেতু বড়বগী ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষের উচিত আবর্জনা অন্যত্র ফেলার ব্যবস্থা করা।
পরিবেশবিদরা বলেছেন,তালতলী গুরুত্বপূর্ণ সড়কে যদি এ ভাবে ময়লা ফেলা হয় তবে যে কোন সময় ময়লার বাজার পরিনত হতে পারে,তালতলী যে কারনে এখনই ভাবতে হবে তালতলী নিয়ে নিতে হবে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা।
বড়বগীর ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান খালেদ মাসুদ বলেন গুরুত্বপূর্ণ এ সড়ক টি নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাা কিন্তু বর্তমানে আমাদের কেন বাজেট নেই সামনে এডিপির বাজেট পেলে আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ডাষ্টবিন তৈরি করে দেওয়া হবে।
এলাকাবাসী বলেন,খাদ্যগুদামের পিছনের রাস্তা থেকে দ্রুত এসব বর্জ্য অন্যত্র অপসারণ করার দাবি জানান।


