তালতলী’র শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত আগামী ২৩শে নভেম্বর জোছনা উৎসব

মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি: আগামী ২৩শে নভেম্বর বরগুনা তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে হবে জোছনা উৎসব। স্নিগ্ধ বনভূমি আর গহীন বালুচরে। জোছনা উৎসব হবে এবার বাংলাদেশের জোছনা উৎসব। পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় বরগুনা তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নয়নাভিরাম সৌন্দর্যকে দেশ বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে এ জোছনা উৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।একদিকে সীমাহীন সাগর। আরেকদিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট টেংরাগিড়ি। একদিকে দীর্ঘ ঝাউবন, আরেকদিকে তিন তিনটি নদীর বিশাল বঙ্গোপসাগর জলমোহনা। সবমিলিয়ে নদ-নদী আর বন-বনানীর এক অপরূপ সমাহার- শুভ সন্ধ্যার চর। আসছে পূর্ণিমায় এখানেই জলজোছনায় একাকার হবে জোছনাবিলাসী হাজারো মানুষ।

বরগুনার মাননীয় জেলা প্রশাসক জনাব কবীর মাহমুদ জানিয়েছেন,সময়োপযোগী ভাবনা ও সুদূরপ্রসারী পরিকল্পনার মধ্য দিয়ে বরগুনার জোছনা উৎসব আজ বাংলাদেশের জোছনা উৎসবে পরিণত হতে যাচ্ছে।তিনি আরো জানান, আগামী ২৩শে নভেম্বর বিকাল থেকে রাত ৩টা পর্যন্ত এ উৎসব চলবে।এবারের জোছনা উৎসবে শুক্রবার দুপুর ২টার সময় বরগুনা লঞ্চঘাট থেকে দুটো দোতলা লঞ্চ শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের উদ্দেশ্য ছেড়ে যাবে।আগ্রহীরা ২০০ টাকা দিয়ে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।এছাড়াও ডাবল কেবিন ২০০০, সিঙ্গেল কেবিন ১০০০ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। কেবিন এবং ডেকের টিকেট আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করা হবে। লঞ্চ শুভ সন্ধ্যায় পৌঁছানোর পর রাত ৩টার আগে কেউ কেবিনে অবস্থান করতে পারবে না।রাত ৩টার পরে বরগুনা রওনা দেওয়া হবে।লঞ্চের টিকিটের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ও জোছনা উৎসবের সদ্যস সচিব সোহেল হাফিজ সাথে যোগাযোগ করতে হবে।

এরপর বিস্তির্ণ সেই স্নিগ্ধ বালুচরে জোছনা উৎসবে স্থানীয় ও জাতীয় আন্তর্জাতিক মানের শিল্পীরা গান পরিবেশন করবেন তার সাথে সাথে
রাতভর জোছনার গান, বাউল সঙ্গীত, মোহনীয় বাঁশি, পুঁথি এবং কবিতা আবৃত্তির সাথে সাথে জলজোছনায় অবগাহন হবে সবার মাঝে।বিনোদনের পাশাপাশি থাকছে লাকি কুপন।প্রথম পুরস্কার ৪২ ইঞ্জি এলইডি টিভি, দ্বিতীয় পুরস্কার ৫টি ট্যাব,তৃতীয় পুরস্কার মোবাইল,চতুর্থ পুরস্কার উৎসবের লোগো সম্মলিতি ৫টি মগ এবং পঞ্চম পুরস্কার উৎসবের লোগো সম্মলিতি ৫টি প্লেট।
এ উৎসবে ১০ বছরের কমবয়সী শিশুদের নিয়ে আসতে নিরুৎসাহিত করা হয়েছে। শুভসন্ধ্যার সমুদ্র সৈকত বেলাভূমিতে বাহারী খাবারের আয়োজন নিয়ে একাধিক রেস্টুরেন্টসহ ছোট ছোট অনেক স্টল বসবে।
বিশুদ্ধ খাবার পানির পাশাপাশি নারী ও পুরুষের জন্য ভিন্ন ভিন্ন শৌচাগারের ব্যবস্থা থাকবে।উল্লেখ্য শুভ সন্ধ্যার স্নিগ্ধ বনভূমি আর গহীন বালুচরে.