তালতলী পায়রা নদীর গ্রাসের কবলে চরপাড়ার বেরিবাঁধ ও স্লুইস ভেঙ্গে যানবাহন চলাচলে দূর্ভোগ

মো.মিজানুর রহমান  নাদিম,বরগুনা প্রতিনিধি: বরগুনা তালতলী ছোটবগী  ইউনিয়নের চরপাড়া গ্রামের বণ্যা নিয়ন্ত্রন ওয়াপদা বেরিবাঁধ ও স্লুইস পায়রা নদীর গ্রাসের কবলে। ইতোপূর্বেই পায়রা নদীর গ্রাসে বেরিবাঁধের তলদেশ ভাঙ্গতে শুরু করেছে। স্লুইসের মাটি সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিনত হয়েছে।ঝুুঁকিপূর্ণ ওই স্লুইসের গেট ভেঙ্গে লোনা পানি প্রবেশ করে জমিতে।বেরিবাঁধ ও স্লুইস ভাঙ্গনের কবলে ওই এলাকার দুুই গ্রাম হুমকীর মুখে। এখনই মেরামতের উদ্যোগ গ্রহন না করলে  আমন মৌসুুমে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে ।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ছোটবগী ইউনিয়নের বঙ্গোপসাগর ও পায়রা নদীর মোহনার কোল ঘেসা চরপাড়া  গ্রামের বণ্যা নিয়ন্ত্রন বেরিবাঁধ পায়ড়া নদীর ভয়াল থাবায় গ্রাস করতে চলেছে। স্লুইসের নিচ থেকে মাটি সরে গিয়ে বিভিন্ন জায়গা থেকে একাধিক গর্তের সৃষ্টি হয়ে ভয়ঙ্কর রুপ ধারন করেছে। ঐ এলাকার মানুষের যাতায়াতের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্লুইস ভেঙ্গে যাওয়ার কারনে বড় ধরনের কোন যানবাহন চলাচল করতে পারছে না।ফলে এলাকার লোকজনের প্রয়োজনীয়  বিভিন্ন কাজ সারতে অনেক সমস্যার সম্মুখীন  হতে হচ্ছে।

এখনই মেরামতের উদ্যোগ না নিলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে ওই এলাকার গ্রামবাসীদের ।বেরিবাঁধ ও স্লুইস ভেঙ্গে যাওয়ায়  যানবাহন চলাচলে ও মানুষের অনেক কষ্ট হচ্ছে।ফলে  আমন মৌসুমে  অনেক কষ্টে উৎপাদিত  ফসল গুলো অবিক্রীত থেকে যাওয়ার আশঙ্কা করছেন এলাবাসীরা।আবার বিক্রি করতে পারলে ও বেপারী কম থাকায় অনেক কম দামে লোকশানে তাদের ফসল বিক্রি করতে হবে।। আমাদের স্বাভাবিক জীবন যাপনে মারাত্মক ব্যাঘাত ঘটবে।একদিকে আমন মৌসুম অন্যদিকে একমাত্র চলাচলের বেরিবাঁধ ও স্লুইস ভাঙ্গা কি করবে কিছুই ভেবে পাচ্ছে না।

এলাকাবাসীর দাবী,তালতলী চরপাড়ার  বেরিবাঁধ ও স্লুইসের এখনই মেরামতের উদ্যোগ না নিলে ভাঙ্গন ঠেকানো সম্ভব হবে না। বসবাসের অনুপযোগী হয়ে পরবে ওই এলাকার বাসিন্দাদের। এছাড়া বর্তমানে বেড়িবাঁধ ও  স্লুইস ভাঙ্গার যাতায়াত করতে কষ্ট হচ্ছে।বেড়িবাধ ও স্লুইস যেন দ্রুত সংস্কার করার ব্যাবস্হা করা হয়।সংশ্লিষ্ট কর্তপক্ষকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাবস্হা  গ্রহনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ছোটবগী  ইউপি চেয়ারম্যান মো.তৌফিকউজ্জামান তনু বলেন,ছোটবগী  ইউনিয়নের চারপাশ নদী বেষ্টিত হওয়ায় পুরো ছোটবগী  ইউনিয়নই ঝুকিপূর্ণ। তবে চরপাড়া  এলাকা সাগরের কাছে এবং তিন নদীর মোহনায় বিধায় যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয় বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান,চরপাড়া বেড়িবাধ ও স্লুইস পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।