শেখ আবু মুছা সাতক্ষীরা জেলা প্রতিনিধি :সাতক্ষীরার তালায় জালালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৩৭৫ টি দুঃস্থ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে চাল, নগদ অর্থ ও সবজি বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে জালালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম ও ইউপি সদস্যরা উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় এসব পরিবারের মাঝে নগদ ২২,৬০০ টাকা বিতরণ করা হয়। পরিষদের পক্ষ থেকে দেওয়া খাদ্য তালিকায় ছিল ৮ কেজি চাল, ১ কেজি আলু এবং ১ টি মিষ্টিকুমড়া


