১০ বাড়ি লকডাউন

তালার পাটকেলঘাটায় খলিষখালী গ্রামে এক মহিলা করোনা আক্রান্ত

শেখ আবু মুছা তালা সাতক্ষীরা প্রতিনিধি: তালার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের বাগমারা গ্রামের মোছা:সুমি বেগম(২৫ )। করোনা পজিটিভ ধরা পড়েছে। রবিবার দুপুরে রিপোর্ট এসেছে।  করোনা পজেটিভ হওয়ায় তার স্বামীর বাড়িসহ তার বাবার বাড়ি ও আশপাশের ৮/১০টি বাড়ি লকডাউন করা হয়।

সে একজন গার্মেন্টস কর্মী। ২ জুন ঢাকা থেকে বাড়িতে আসে।এরপর থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। ৩ জুন  তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। রবিবার দুপুরে রিপোর্ট এসেছে সুমি বেগমের শরীরের করোনা পজেটিভ ধরা পড়ে।

তালার পাটকেঘাটা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মোর্শেদ জানান সুমি খাতুনে বাড়িসহ ১০ টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে।