শেখ আবু মুছা তালা সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা তালায় ইফাজতুল্লাহ শেখ (৯০) নামে এক বৃদ্ধ বিষপান করে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। সে হাজরাকাটি গ্রামে মৃত ময়জদ্দিন শেখের ছেলে।
পারিবারিকসূত্রে জানা যায়,তিনি বহুদিনধরে অসুস্থ ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে তিনি বিষপান করে আত্মহত্যা করে।
বিষপানের খবর জানতে পেরে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু ঘটে।
তালা থানা ওসি মেহেদী রাসেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


