শেখ অাবুমুছা তালা সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় উদীয়মান ক্ষুদে ফুটবলারদের মাঝে নিজ উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।
বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে ক্ষুদে ফুটবলারদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার গত দুই দিন এসব শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীর হাতে ক্রীড়া সামগ্রীগুলো তুলে দেন ক্রীড়ামোদী সরদার মশিয়ার রহমান।
তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার বলেন, আমাদের দেশে দক্ষ ও আন্তর্জাতিক মানের ফুটবলার গড়ে তুলতে হলে ও কোমলমতি শিশু-কিশোরদের মাদকের বিষাক্ত ছোবল থেকে নিরাপদ রাখতে ক্ষুদে খেলোয়ারদের সঠিক গাইড লাইন, প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী ও খেলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তা নাহলে বিশ্ব মানচিত্রে ফুটবল খেলুড়ে দেশের তকমা আমাদের অধরাই রয়ে যাবে। তাই ব্যক্তিগত উদ্যোগে সামান্য এই উপহার নিয়ে আমি তাদের মাঝে উপস্থিত হয়েছি।


