তালায় র‌্যাবের অভিযানে  গাঁজা ও নগদ টাকা সহ যুবক গ্রেফতার

শেখ আবু মুছা  তালাসাতক্ষীরা  প্রতিনিধি; সাতক্ষীরার তালায় র‌্যাবের অভিযানে ১ কেজি ৯ শ গ্রাম গাজা ও নগদ ৮০ হাজার ৫শ টাকা সহ হালিম(৪০) নামের এক যুবক গ্রেফতার হয়েছে। সে তালা উপজেলার হরিশচন্দ্রকাটি গ্রামের মৃত্যু কওছার শেখের পুত্র। ৩ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৬ অভিযান চালিয়ে উপজেলার মোবারকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আঃ হালিম (৪০) কে ১ কেজি ৯শ গ্রাম গাঁজা ও ৮০ হাজার ৫ শ শ টাকাসহ গ্রেফতার করে।

তালা থানা সূত্রে জানা যায়, আঃ হালিম দীর্ঘদিন যশোর জেলার বেনাপোল অঞ্চলে বসবাস করে। সেখান থেকে গাঁজার পাইকারী চালান নিয়ে তালা অঞ্চলে খুচরা বিক্রেতা’র কাছে বিক্রি করে আসছিল। তার ভাই লুৎফর ও স্ত্রী শরিফ ও মাদক ব্যবসায় জড়িত বলে এলাকাবাসী জানায়। ইতিপূর্বে তারা মাদক মামলায় জেল খেটেছে। র‌্যাব -৬ এর কর্মকর্তা মোঃ রাজু আহম্মেদ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) স্বারণী ১৯(ক) ধারায় মামলা করেন। তালা থানা মামলা নং -১। তালা থানা ওসি মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিশ করেছেন।