শেখ আবু মুছা তালা সাতক্ষীরা প্রতিনিধি: আজ রবিবার (৩ মে) সকালে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন এম,পি মুস্তফা লুৎফুল্লাহ।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের পক্ষে এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। আজ (৩রা মে) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমপাউন্ডে সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ্ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদারের নিকট চাবি হস্থান্তর করেন।
অন্যান্যদের মধ্যে এ সময় তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক,তালা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, কমিউনিটি ক্লিনিক পরিদর্শক মীর মহাসীন হোসেন সহ অন্যান্য ডাক্তার ও সেবিকা বৃন্দ উপস্থিত ছিলেন ।


