তাড়াশে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্ধোধন

চলনবিল থেকে আলহাজ আলী রনিঃ চলনবিলের তাড়াশ উপজেলায় তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা পরিষদ এর আয়োজনে উপজেলা চত্বরে উপজেলা নিবাহী অফিসার ফেরদৌজ ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ গাজী ম.ম আমজাদ হোসেন মিলন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, মনোয়ারা খাতুন মিনি,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাহফুজা বেগম, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান,উপজেলা নিবার্চন অফিসার ফারহানা বিলকিস, তাড়াশ থানার ওসি (তদন্ত) ফজলে আশিক প্রমুখ।