মোঃ সিজান খাঁন সোহাগ ( অনুসন্ধানী সংবাদদাতা আখাউড়া ব্রাহ্মণ বাড়িয়া) : ব্রাহ্মণ বাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খড়মপুর নামক এলাকার তিতাস নদী থেকে এক অজ্ঞাতনামা যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে তিতাস নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের পরিচয় অজ্ঞাতনামা। পুলিশ জানাই, সকালে খড়মপুর এলাকায় তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখে পুলিশকে খবর দেওয়া হয় পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফ আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।জেলা সদর হাসপাতাল মর্গে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।


