তিনশত রানের কাছা কাছি দক্ষিণ আফ্রিকা

নিউজ ডেস্ক : বাফেলো পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে আগে বোলিং করছে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়েছে।

সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা ২৪৪/২ (৩৬ ওভার)। ব্যাটিং: ফাফ ডু প্লেসি (৬৬) ও আইডেন মার্করাম (৫২) ।
আউট: টেম্বা বাভুমা (৪৮), কুইন্টন ডি কক (৭৩)।

অভিষেকেই মার্করামের হাফ সেঞ্চুরি: বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকে আইডেন মার্করাম পেয়েছিলেন হাফ সেঞ্চুরি (৯৭)। রঙিন জার্সিতেও মার্করামের অভিষেক বাংলাদেশের বিপক্ষে। সাদা পোশাকের পর রঙিন পোশাকেও তার শুরুটা হয়েছে দূর্দান্ত। ডানহাতি এ ব্যাটসম্যান ৪৭ বলে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ৩৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ২২৯।

ডু প্লেসির হাফ সেঞ্চুরি: প্রথম ওয়ানডেতে ব্যাটিং পাননি, দ্বিতীয় ওয়ানডেতে খুলতে পারেননি রানের খাতা। রান ক্ষুধায় থাকা ফাফ ডু প্লেসি তৃতীয় ওয়ানডেতে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ৪৪ বলে ৪ চার ও ১ ছক্কায় পেয়েছেন ক্যারিয়ারের ২৯তম হাফ সেঞ্চুরির স্বাদ। ৩৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ২২১।

ডি কককেও ফেরালেন মিরাজ: মিরাজের বলে এগিয়ে এসে মারতে গিয়ে বল হাওয়ায় ভাসিয়ে দেন কুইন্টন ডি কক। টার্ণের সঙ্গে বাড়তি বাউন্স হওয়ায় বল ককের ব্যাটের কানায় লাগে। নিজের বোলিংয়ে নিজেই ক্যাচ ধরেন মিরাজ। টেম্বা বাভুমার পর আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ডি কককে সাচঘরে ফেরত পাঠালেন ডানহাতি এ স্পিনার। ৬৮ বলে ৭৩ রান করে সাজঘরে ফিরেন কক। ৯ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। তার আউটের সময় দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ১৩২।

২ রানের জন্য হাফ-সেঞ্চুরি মিস বাভুমার: হাশিম আমলার পরিবর্তে ওপেনিংয়ে নেমে দারুণ খেলছিলেন টেম্বা বাভুমা। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির স্বাদ পাওয়া ডানহাতি এ ব্যাটসম্যান এগিয়ে যাচ্ছিলেন বড় সংগ্রহের পথে। কিন্তু তাকে আটকে দেন মেহেদী হাসান মিরাজ। ৪৮ রানে বাভুমা মিরাজের বলে ক্যাচ দেন লিটনের হাতে। ইনসাইড আউট শট খেলতে গিয়ে লং অনে ক্যাচ দেন বাভুমা। তার আউটের সময় দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ১১৯।

ডি ককের হাফ সেঞ্চুরি: দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৪ রানের জন্য হাফ সেঞ্চুরির স্বাদ পাননি ডি কক। তৃতীয় ওয়ানডেতে ভুল করলে না। ৪৭ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৫তম হাফ সেঞ্চুরি। ৬টি চার ও ১টি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন বাঁহাতি এ ওপেনার। ১৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান বিনা উইকেটে ৯৩।

দ্রুত রান তুলছে দুই উদ্বোধনী ব্যাটসম্যান: প্রথম পাওয়ার প্লে’র দশ ওভারে ৬৯ রান তুলেছে দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান। ৬.৯০ গড়ে রান তুলছেন টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক।

১২ রানে শুরু মিরাজের: তিন পেসার নিয়ে খেললেও দ্বিতীয় ওভারেই মেহেদী হাসান মিরাজকে বোলিংয়ে আনেন মাশরাফি। ডানহাতি এ স্পিনারের শুরুটা হয়েছে বাজে। ১২ রান দিয়েছেন প্রথম ওভারেই। কুইন্টন ডি কক মিরাজের ওভারের দ্বিতীয়, তৃতীয় ও ষষ্ঠ বল পাঠান বাউন্ডারিতে।

টস: টস জিতে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ফাফ ডু প্লেসি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ দলে দুই পরিবর্তন: ইনজুরির কারণে সেরা একাদশে নেই তামিম ইকবাল। তার জায়গায় এসেছেন সৌম্য সরকার। দলে এসেছে আরেকটি পরিবর্তন। নাসির হোসেন দলের বাইরে। আবারও সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ দল: সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

তিন পরিবর্তনে দক্ষিণ আফ্রিকা দল: হাশিম আমলা, জেপি ডুমিনি ও ডোয়াইন প্রিটোরিয়াসকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের পরিবর্তে দলে এসেছেন টেম্বা বাভুমা, আইডেন মার্করাম ও উয়ান মুল্ডার।

দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক, আইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স, ফারহান বেহারদিয়েন, টেম্বা বাভুমা, আন্দ্রিলে ফিকোযাও, কাগিসো রাবাদা, ডেন পিটারসন, ইমরান তাহির ও উয়ান মুল্ডার।

মাশরাফির মাইলফলক: অধিনায়ক হিসেবে এটি মাশরাফির ৫০তম ম্যাচ। এর আগে এই কীর্তি গড়েছেন হাবিবুল বাশার সুমন (৬৯) ও সাকিব আল হাসান (৫০)। মাশরাফির অধীনে ৪৯ ম্যাচ খেলে ২৭টিতে জয় পেয়েছে বাংলাদেশ; হেরেছে ২০টিতে।

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ: চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে মাশরাফির দল।বছরের শেষ ওয়ানডে সিরিজেও কি বাংলাদেশ হোয়াইট ওয়াশ হবে? উত্তর জানা যাবে আজ রাতেই।