তুরাগে কৃষকলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া কৃষকলীগ কে আরও শক্তিশালী করতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তুরাগ থানা কৃষকলীগের উদ্দ্যোগে তুরাগ থানার আওতাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ডের তৃনমূল নেকাকর্মীদের নিয়ে সোমবার ২৯ শে এপ্রিল কামার পাড়ায় এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মী সভায় তুরাগ থানা কৃষকলীগের সাধারন সম্পাদক রিপন হোসেন এর সঞ্চালনায় উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুরাগ থানা কৃষকলীগের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল বর্তমান বাংলাদেশ২৪.কম এর চেয়ারম্যান সাজেদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ইব্রাহীম খলিল খোকন, সহ সভাপতি হারুনুর রশীদ, যুগ্ন সাধারন সম্পাদক রবিউল আলম দোলন, অর্থ সম্পাদক আল আমিন শিকদার, ভুমি বিষয়ক সম্পাদক সেলিম মিয়া, বকুল হোসেন সহ তৃন মূলের অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব সাজেদুল ইসলাম বলেন, কৃষকলীগ বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া এক শক্তিশালী সংগঠন।সাজেদুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের এ ধারাকে আরও বেগবান করতে, দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে, শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে কৃষকলীগের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

উক্ত কর্মী সভায় ৫৪ নং ওয়ার্ডের প্রায় দুই শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।