তেঁতুলিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা প্রতিনিধিঃপঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় আব্দুস সালাম নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত শিশু সালাম ভজনপুর ইউনিয়নের ভোলাহাটে গ্রামের আবির হোসেনের ছেলে।স্থানীয় লোকজন জানান বুড়াবুড়ি ইউনিয়ন এর নাওয়াপাড়া গ্রামে ইয়াসিন নামে একজনের বিয়ের বৌভাত খেতে বাবা মায়ের সাথে যায় শিশু আব্দুস সালাম, সন্ধ্যায় বাবা-মার সাথে বাড়ি ফেরার সময় রাস্তার কাছে গেলে।

এক পর্যায়ে সবার অলক্ষ্যে শিশু সালাম রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে, একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয় এতে মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই আব্দুস সালামের শিশুটির মৃত্যু বরন করেন। এদিকে ঘটনার পর পরই স্থানীয় লোকজন মাইক্রোবাসটিকে আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়। তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম নামের শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।