তোফায়েল আহমেদের ছাত্ররা কখনো কোনো দূর্নিতি করেন না। উঠান বৈঠকে আলী আজম মুকুল

আঃ আজিজ ভোলা প্রতিনিধিঃ তোফায়েল আহমেদ আমার রাজনৈতিক শিক্ষক । তিনি সারা বাংলায় আদর্শবান রাজনীতির আইকন। আমি তারই আদর্শে গড়া তার রাজনৈতিক ছাত্র। তার আদর্শে গড়া ছাত্র কখনো কোনো দূর্নিতি ও অন্যায় কাজ করতে পারে না। গত পাচঁটি বছর এলাকায় রেকর্ড সংখ্যক সময় দিয়ে এলাকায় মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহ,চাঁদাবাজী বন্ধ করায় শতভাগ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি। আমার নিজের দলের কর্মীরা অন্যায় করলে তাদেরকেও ছাড় দেইনি। ৫২০ কোটি টাকার ব্যয়ে ভোলা-২ আসনের জনগনের প্রানের দাবী র্দীঘ স্থায়ী বেড়িবাঁধ সহ সিসি বøক নিমার্ণ করে মেঘনার ভাঙ্গন ও জলোচ্ছাস থেকে এ দুই উপজেলার জনগনকে রক্ষা করেছি। বোরহানউদ্দিন পৌরসভার দুই বারের সফল মেয়র রফিকুল ইসলামের মাধ্যমে পৌর শহর কে আধুনিক প্রথম শ্রেনীর পৌরসভায় রুপান্তরিত করেছে, রাস্তাঘাট,ব্রিজ-কালভার্ড,নির্মানের পাশাপাশি স্কুল কলেজ নির্মান করে দিয়েছি। দুই উপজেলায় একটি করে মাধ্যামিক বিদ্যালয় ও একটি করে কলেজ জাতীয় করণ করেছি। দলমত নির্বিশেষে কোনো মানুষ আমার কাছ থেকে খালি হাতে ফিরে যেতে পারেনি। শুক্রবার সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী আঃ জব্বার মিয়া বাড়ীর দরজায় ওই বাড়ির সন্তান ঢাকা জজ কোর্টের আইনজীবী এ্যডভোকেট নুরে আলম টিপু চৌধুরীর আয়োজনে, কবির উদ্দিন চৌধুরী সভাপতিত্বে আ’লীগের উঠান বৈঠকে এসব কথা বলেন ভোলা-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আ’লীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব আলী আজম মুকুল। এসময় আলী আজম মুকুল বিএনপি সমর্থিত প্রার্থী হাফিজ ইব্রাহিমের সমালোচনা করে বলেন,২০০১ থেকে২০০৬ সাল পর্যন্ত ভোলা-২ আসনকে তিনি সন্ত্রাসের জনপদে পরিনত করে আ’লীগ কর্মীদের বাড়ী ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে তাদের কে এলাকা ছাড়া করেছেন । তার দলের অনেক কর্মী ও তার হাত থেকে রেহাই পায়নি। ২০০১ নির্বাচনের দিনে তিন জন আ’লীগ কর্মীকে তার বাহিনী গুলি করে হত্যা করেছে। তার এসকল কর্মকান্ডে ভোলা-২ আসনে জনগন তার বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেছেন। তিনি বিজয় দিবসের দিনে নির্বাচনীয় এলাকয় এসে সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে এলাকাকে ২০০১ সালের মত সন্ত্রাসী জনপদ করার চেষ্টা করেছিল । তাই উত্তেজিত জনতা ভয়ে এখন ঘর থেকে বের হচ্ছেনা। উঠান বৈঠকে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের সভাপতি জসীম উদ্দিন হায়দার,আ’লীগ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আ’লীগ সাংগঠনিক সম্পাদক রাসেল আহম্মেদ মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাদা তালুকদার,যুগ্ন সম্পাদক জসীম উদ্দিন, এ্যডভোকেট নূরে আলম টিপু চৌধুরী, উপজেলা আ’লীগের সম্পাদক দ্বীন ইসলাম রুবেল,কুতুবা ইউপি চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ মিয়া,কুতুবা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
ছবি সংযুক্তঃ বোরহানউদ্দিন আঃ জব্বার মিয়া বাড়ীর উঠান বৈঠকে বক্তব্য রাখছেন ভোলা-২ আসনের আ’লীগ সমর্থিত প্রার্থী আলী আজম মুকুল।