এস.এম.মনির হোসেন জীবন: রাজধানীর দক্ষিণখানে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রæতার জের হিসেবে মেহেদী হাসান (১৭) নামে এক কিশোরকে প্রতিপক্ষ গ্রæপের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দক্ষিণখান থানা পুলিশ দুই যুবককে আটক করেছে।
শুক্রবার সন্ধ্যায় সোয়া ৬টার দিকে দক্ষিণখানের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন কেসি হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।
দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দক্ষিণখান থানা পুলিশ ও এলাকাবাসিরা জানান, শুক্রবার সন্ধ্যায় সোয়া ৬টার দিকে দক্ষিণখানের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন কেসি হাসপাতাল এলাকায় নাজমুল-মেহেদী গ্রæপ ও স্থানীয় অপর একটি গ্রæপের মধ্যে মারামারি হয়। ওই সময় নাজমুলের সঙ্গে ছিল মেহেদী, প্রতিপক্ষর ছেলেরা তাকে মারধর করে। এতে সে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার ও স্থানীয় লোকজন জানান, মেহেদী একসময় দক্ষিণখান এলাকায় থাকতো। এখানকার একটি স্কুলে পড়ালেখা করতো সে। বছর খানেক আগে সে তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে চলে যায়। নিহত মেহেদী তার বন্ধু নাজমুল ইসলামের বাসায় বেড়াতে আসে। নাজমুল ও তার বন্ধুদের সঙ্গে স্থানীয় কিশোর-তরুণদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।
দক্ষিণখান থানার (ওসি) তপন চন্দ্র সাহা আজ জানান, পুলিশ হত্যায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। ইতি মধ্যে দু’জনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


