দক্ষিন আইচা অটো বোরাক সমিতির সদস্যদের আনন্দ ভ্রমণ

মোঃ আলাউদ্দিন ঘরামী: একটানা কর্মময় জীবন গুলোর মাঝে একটু প্রকৃতির ছোঁয়ায় হারিয়ে যেতে কে না চায়!!প্রকৃতির সান্নিধ্যে কিছুটা আনন্দময় সময় কাটাতে একত্রে আনন্দ উচ্ছাস অবয়বে আপন আত্নার স্বীকৃতি,স্মৃতিময় করে রাখতে একত্রিত হওয়ায় প্রত্যয়ে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা’র অটো,বোরাক সমিতির উদ্যোগে ৯নং চর মানিকা ইউনিয়ন পূর্ব শাখার বাংলাদেশ আওয়ামী শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন হাওলাদারের তত্বাবধানে অদ্য ০৬/০১/২০২৩ ইং রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকায় অটো,বোরাক সমিতির সদস্যরা দক্ষিণ আইচা থানাধীন চর কচ্ছপিয়া ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা যোগে পূর্ব নির্ধারিত স্থান,  বঙ্গোপসাগরের উপকূলীয় প্রাচীন প্রাকৃতিক লীলাভূমির অপরুপ সৌন্দর্যের চর কুকরি-মুকরি ও তারুয়া উদ্দেশ্যে রওয়ানা দেন এবং এগারটায় চর কুকরি-মুকরি ইকোপার্কে পৌঁছান।
ইকুপার্কস্থানে আনন্দ ভ্রমণে আনন্দ ভোজনের যাবতীয় সরঞ্জাম ও খাবারের আয়োজনের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের রেখে,উল্লসিত সদস্যরা তারুয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়,তারুয়ায় পৌঁছে নাচ গানে মনমাতানো আনন্দ উল্লাস করে।সেখান থেকে বেলা ১২ টায় ইকুপার্কের উদ্দেশ্যে রওয়ানা দেয়, ইকুপার্ক পৌঁছে দুপুর ২ টায় শৃঙ্খলার সাথে আনন্দ ভোজ শেষে বিকাল ৩টায় দক্ষিণ আইচার উদ্দেশ্যে রওয়ানা দেয় এবং সন্ধ্যা ৬ টায় কচ্ছপিয়া ঘাটে পৌঁছে আপণ আলয়ে চলে যায়।