গাইবান্ধা প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।
শনিবার বিকেলে গাইবান্ধা পৌর পার্কে জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। কিন্তু তার ছিটেফোঁটাও পৌঁছেনি প্রত্যন্ত অঞ্চলে। তবে উন্নয়ন হয়েছে শুধু আওয়ামী লীগের।
জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খাঁন বাবুর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, ছাত্রদলের প্রাক্তন সভাপতি আব্দুল খালেদ, মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য রওশন আরা ফরিদ প্রমুখ।
উল্লেখ্য, গাইবান্ধা জেলা বিএনপির কাউন্সিল দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হলো। এতে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


