দশমিনায় উন্নয়ন মেলার প্রস্তুতিমুলক আলোচনা সভা

কহিনুর,  দশমিনা পটুয়াখালী সংবাদ দাতা:ঃ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা  পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাসের সভাপতিত্বে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড জন সম্মুখ্যে তুলে ধরার লক্ষ্যে আগামী ৪,৫ ও ৬ অক্টোবর তিন দিন ব্যাপী সারা দেশের ন্যায় দশমিনায় উন্নয়ন মেলার আয়োজন করার নিমিত্তে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভায়  প্রধান অতিথি ছিলেন,দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,শাখাওয়াত হোসেন শাখাওয়াত, বিষেশ অতিথিরা হলেন,দশমিনা থানা অফিসার ইন চার্জ রতন কৃঞ্চ রায় চৌধুরী,চেয়ারম্যান দশমিনা সদর ইউনিয়ন পরিষদ এ্যাড,ইকবাল মাহামুদ লিটন,চেয়ারম্যান রনগোপালদী ইউপি এটিএম আসাদুল হক নাসির সিকদার,চেয়ারম্যান বহরমপুর ইউপি মোঃ আনোয়ার হোসেন মৃধা,চেয়াম্যান বাঁশবাড়ীয়া ইউপি,মোঃ আলতাফ হোসেন আকন, উপজেলার অন্যান্য দপ্তর প্রধান ও প্রতিনিধিগন, সভাপতি রিপোর্টার্স ইউনিটি ফয়েজ আহমেদ প্রমুখ। সভায় আগামী ৪,৫ ও ৬ অক্টোবর ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড প্রতিটা দপ্তর স্টলাকারে প্রদর্শন,আলোচনা সভা। এছাড়াও প্রতি দিন থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুস্ঠান।