দশমিনায় জমি সংক্রান্ত নিয়ে সংঘর্ষে আহত-৪

কহিনুর, দশমিনা পটুয়াখালী সংবাদ দাতা : জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার রনগোপালদী তে যুবলীগ নেতা সহ আহত ৪ জন।৬অক্টোবর রোজ শনিবার সকাল ৮ ঘটিকায় দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের মধ্য রনগোপালদী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার রনগোপালদী ইউনিয়নের মধ্য রনগোপালদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আবদুল বারেক বাওলি গংদের সাথে একই এলাকার ফোরকান মৃধা গংদের সাথে অনেক দিন ধরে ৩০ শতাংস জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন আব্দুল বারেক বাওলি ওফোরকান মৃধা গংরা সহ দুপক্ষে ই গাছ রোপন করতে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়।২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন ঘটনা স্থলে আমি এগিয়ে আসলে রুহুল মৃধা আমাকে সহ ৪ জনকে কুপিয়ে আহত করে বলে যানান আহত আনোয়ার হোসেন , এতে আব্দুল বারেক বাওলি গংদের মধ্যে আহতরা হলেন,মো: আব্দুল বারেক বাওলি

(৬৫),মো: আনোয়ার হোসেন (৩২),লিয়ার হোসেন (৩৫),মোসা: হনুফা বেগম (৬০)। আহতরা দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।