দশমিনায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কহিনুর দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার উপজেলার নলখলা জৈনপুরী খানকা মাঠে সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলোয়াত, গিতা পাঠ, জাতীয় সংঙ্গীত, দলীয় সংঙ্গীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহব্বায়ক আবদুল আলিম তালুকতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু ও কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব বাবু ¯েœহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য এ্যাড. মজিবুর রহমান টোটন, মিজানুর রহমান ও শাহদাৎ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, জেলা বিএনপির আহŸায়ক আলহাজ্ব আবদুর রশিদ চুন্নু মিয়া। আয়োজিত সভায় বক্তারা দলের আভ্যন্তরীন কোন্দল ভুলে দেশ রক্ষার স্বার্থে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানানো হয়।