দিনাজপুরের হিলিতে বন্দর বাজারের রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

মোঃ সামিউল আলম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর পৌরসভায় মঙ্গলবার সকাল ১১ টায় বন্দর বাজারের রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। পৌরসভার অর্থায়নে এসব রাস্তার নির্মাণ কাজে ব্যয় হবে প্রায় ৫২ লক্ষ ৪৪ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক ফেরদৌস আলী খান, বাংলাহিলি আজিজিয়া মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব শামসুল হুদা খান, হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহারাফ হোসেন প্রতাপ মল্লিক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম প্রমূখ।