বিরামপুর থেকে মোঃ রেজওয়ান আলী ঃ দিনাজপুর বিরামপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে মর্মে তথ্য মতে জানা যায়। প্রতক্খ ভাবে জানা যায় যে, বিরামপুর উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে অদ্য ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ ইং পালিত হয়েছে, উক্ত দিবসে গত রাত থেকে নিয়মিত কার্যক্রম আরম্ভ হয়েছে ।
রাতে শহীদের স্বৃতি চরনে মোমবাতি প্রজলন, সকাল হতেই শুরু আরম্ভ হয় আলোচনা সভা দিয়ে সেই আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-১১,এর ৬ আসনের এম,পি, জনাব শিবলী সাদিক, সহ উপজেলা প্রশাসনের মধ্যে নির্বাহী কর্মকর্তা জনাব তোহিদুর রহমান, বর্তমান উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু, মুক্তি যোদ্ধা কমান্ডার লূৎফর রহমানসহ সঙ্গীয় মুক্তি যোদ্ধাগন ও বিরামপুর থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, ওসি তদন্ত সোহেল রানাসহ উপজেলা প্রশাসনের মধ্যে সকল কর্মকর্তাগন ।
আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল স্তরের স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাএ ছাএিগন ও বিরামপুর প্রেস ক্লাব সভাপতি জনাব আকরাম হোসেন ও সকল সাংবাদিকবৃন্দ । সভায় বক্তাগন বলেন এই দিনটি এই জন্যই আমরা স্বরণ করি যার জন্য কত মানুষ প্রাণ ও মা বোনদের ইজ্জত দিতে হয়েছে,আমরা তাদের স্বরণে এই স্বাধীনতা তাই আজ আমরা স্বাধীন ভাবে বাঁচতে পারছি ও সকল প্রকার কার্যক্রম পরিচালনা করতে পারছি । আমাদের মাঝে নুতন প্রজন্ম আছে তাদের এই বিযয়ে অবগত করতে হবে যাতে ভবিষ্যৎে তারা এই দিনটি বুঝতে পারেন । যারা আমাদের জন্য প্রাণ দিয়েছেন তাদের জন্য মাগফেরাত ও দোয়া কামনা করি যাতে আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করেন । উক্ত আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাএছাএির মাঝে বিভিন্ন প্রকার খেলা ধুলা শেষে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।


