জেলা প্রতিবেদকঃ খাগড়াছড়িতে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) প্রথম ধাপে জেলার দীঘিনালা উপজেলার রথিচন্দ্রপাড়াসহ হামে আক্রান্ত সাতটি গ্রামের ৬৪৩ জন শিশুকে টিকা দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগের কর্মীরা এলাকা এলাকা গিয়ে ১৫ মাস থেকে ১৫ বছরের শিশুদের টিকা দিচ্ছেন।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, কেবল দীঘিনালা উপজেলায়ই নয়, আশপাশের এলাকার শিশুদের হামের টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্য এলাকাতেও হামের টিকা দেওয়া শুরু হবে।
এর আগে দীঘিনালার রথিচন্দ্রপাড়াসহ আশপাশের এলাকায় হামের লক্ষণ নিয়ে ২৮ শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ও মাটিরাঙ্গার কয়েকটি গ্রামেও শিশুরা হামে আক্রান্ত হয়।


