ক্রাইম পেট্রোল ডেক্স: জাতীয় দৈনিক আলোর জগত ও ডেইলী ডিটেকটিভ নিউজ পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদক, ঢাকা প্রেস ক্লাব সদস্য, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ পরিবেশ বিষয়ক সম্পাদক,সচেতন নাগরিক ফোরাম বাংলাদেশ এর সহ প্রচার সম্পাদক, দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্হা টিআইবি’র সচেতন নাগরিক কমিটি সনাক বরগুনার সাবেক ইয়েস গ্রুপ দলনেতা আবুল হাসান বেল্লাল এবং ডেইলী ডিটেকটিভ নিউজ ও ক্রাইম পেট্রোল বিডি’র বেতাগী, বরগুনা প্রতিনিধি, ঢাকা প্রেস ক্লাব ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকারী সদস্য, টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক) বরগুনার ইয়েস গ্রুপ সদস্য ও এলাকের প্যারালিগ্যাল এ্যাডভাইজার মোঃ নিয়ামুল হাসান নিয়াজের বিরুদ্ধে
সরকারী টাকা আত্মসাতের দুর্নীতির অভিযোগে দুদকের মামলা থেকে বাঁচতে মিথ্যা মামলা এবং অনলাইন নিউজ পোর্টালসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে অপপ্রচার চালানোর প্রমান পাওয়া গেছে।
গত ০৫/০৬/২০১৮ খ্রী: তারিখ গত ০৬/০৬/২০১৮ খ্রী তারিখ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও কয়েক জন ব্যক্তির ফেজবুক আইডির মাধ্যমে এ অপপ্রচার চালানো হয়। অপপ্রচার চালানো অনলাইন নিউজ পোর্টাল ও ফেজবুক আইডি গুলো ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে গত ০৬/০৬/২০১৮ তারিখ বরগুনায় চাঁদাবাজী মামলায় দুই ভুয়া সাংবাদিক আটক শিরোনামে www.dailydipanchal.com পোর্টালের বার্তা সম্পাদক মীর জামাল এবং তার নিজ ফেজবুক আইডি jamal Mir থেকে গত ০৫/০৫/ ২০১৮ চাঁদাবাজী মামলায় দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে বরগুনা থানা পুলিশ। আটক দুজন চান্দখালীর বাসিন্দা বেলাল ও নিয়াজ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেন।
০৫/০৬/২০১৮ তারিখ বরগুনায় চাঁদাবাজি ও হয়রানীর অভিযোগে দুই সাংবাদিক আটক শিরোনামে www.jagobarisal.com এ প্রতিবেদন প্রকাশ করেন স্টাফ রিপোর্টার (নাম উল্লেখ করেননি) একই তারিখে
বরগুনায় ক্রাইমের অভিযোগে আটক দুই সাংবাদিক শিরোনামে www. dailycpn.com এ প্রতিবেদন প্রকাশ করেন স্টাফ রিপোর্টার, মেহেদী হাসান।
গত ০৬/০৬/২০১৮ তারিখ বরগুনায় দুই চাঁদাবাজ সাংবাদিক গ্রেফতার শিরোনামে www.eyenewsbd.com এ প্রতিবেদন প্রকাশ করেন, বরগুনা প্রতিনিধি মোঃ খালেদ মোশাররফ সোহেল।
গত ০৫/০৫/২০১৮ তারিখ বরগুনায় ক্রাইমের অভিযোগে আটক দুই সাংবাদিক শিরোনামে www.bastobtv.com এ প্রতিবেদন প্রকাশ করেন স্টাফ রিপোর্টার মেহেদী হাসান।
বরগুনায় দুই চাঁদাবাজ সাংবাদিক গ্রেফতার শিরোনামে www.betaginews24.com এ প্রতিবেদন প্রকাশ করেন বরগুনা প্রতিনিধি (নাম উল্লেখ নেই)
বরগুনায় ক্রাইমের অভিযোগে আটক দুই সাংবাদিক শিরোনামে www.allnewsbd24.com এ প্রতিবেদন প্রকাশ করেন মোঃ মেহেদী হাসান।
বরগুনায় নাম সর্বস্ব গনমাধ্যমের সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজী ও হয়রানীর অভিযোগে দুজনকে আটক শিরোনামে www.bdshomoy24.com এ প্রতিবেদন প্রকাশ করেন পত্রিকার বরগুনা প্রতিনিধি (নাম প্রকাশ করা হয়নি)
বরগুনায় কথিত সাংবাদিক ও টিআইবির ইয়েস গ্রুপের সদস্য চাঁদাবাজি মামলায় আটক শিরোনামে www.samakalnews24.com এ প্রতিবেদন প্রকাশ করেন বরগুনা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম মেহেদী।
Zahidul Islam Mayhade নামের ফেজবুক আইডি থেকে বরগুনায় কথিত সাংবাদি ও টিআইবির ইয়েস গ্রুপের সদস্য চাঁদাবাজি মামলায় আটক করে জেল হাজতে প্রেরন করেছে বরগুনা থানা পুলিশ। নিয়াজ বরগুনা টিআইবির (সনাক) ইয়েস গ্রুপের সদস্য উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছে।
রুদ্র রুহান নামের একটি ফেজবুক আইডি থেকে মন্তব্য করা হয় “এনারা দুজন বিশাল মাপের ক্রাইম রিপোর্টার। তাদের দাপটে তটস্হ পুরা শিক্ষা বিভাগ। টিআইবির ইয়েস সদস্য হিসেবে কাজ শুরু করলেও পরবর্তিতে বিভিন্ন অভিযোগে তাদের বরখাস্ত করা হয়। এরপর নাম সর্বস্ব অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয়ে শুরু করে চাঁদাবাজী। (সংক্ষেপিত)
মহসিন ফরাজী নামের একটি ফেজবুক আইডি থেকে মন্তব্য করা হয়, স্হানীয় সকল সাংবাদিকদের ইক্যবদ্ধ হয়ে এসব ভুয়া, চাঁদাবাজ সাংবাদিকদের প্রতিকার করতে হবে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে আর কেউ এভাবে অন্যায় করার সাহস না দেখায়।
ক্রাইম রিপোর্টার নিজেরাই ক্রাইমের অভিযোগে আটক;অভিযোগ বিস্তর শিরোনামে www.THEBANGLAREPORTS.COM এ প্রতিবেদন প্রকাশ করেন, ফেজবুক আইডিতে উল্লেখিত রুদ্র রুহান।
আমাদের বেতাগী নামের একটি ফেজবুক আইডি থেকে মন্তব্য করা হয়, চাঁদাবাজীর মামলায় বরগুনার দুই ভুয়া সাংবাদিক আটক। যা মোঃ শফিকুল ইসলাম স্বপন নামের একটি ফেজবুক আইডি থেকে শেয়ার করা হয়।
এছাড়া বরগুনা থেকে Abu Zafor Saleh,Jafor Hossain সহ বিভিন্ন ব্যক্তির ফেজবুক আইডি থেকেও মন্তব্য করা হয়। প্রকৃত ঘটনা না জেনে,অনলাইন নিউজ পোর্টাল ও ফেজবুক আইডিগুলো থেকে যে মন্তব্য করা হয়েছে তাতে সাংবাদিক আবুল হাসান বেল্লাল, মোঃনিয়ামুল হাসান নিয়াজ তাদের পরিবার,পত্রিকার পরিবার,প্রেস ক্লাব পরিবার,অন্যন্যা সংগঠনের গোটা পরিবারের মানহানীর ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, মন্তব্যে নাম স্বর্বস্ব গনমাধ্যমের সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি,ভুয়া সাংবাদিক,টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক)বরগুনা থেকে বেল্ললকে দুর্নীতির কারনে বরখাস্ত/বহিষ্কার করার বিষয়ে সনাকের সভাপতি আলহাজ্ব আব্দুর রব ফকির এরুপ মন্তব্য প্রকাশ করে অপপ্রচার চালানো হয়েছে। সনাকের সভাপতির নিকট জানতে চাইলে তিনি বলেন, আবুল হাসান বেল্লালকে সনাক থেকে বরখাস্ত কিংবা বহিষ্কার করা হয়নি। নিউজ পোর্টালে কিংবা কারো ফেজবুক আইডির মাধ্যমে করা মন্তব্য আমার নয়। উপবৃত্তি এবং স্লিপ গ্র্যান্টের অর্থ আত্মসাতের দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে এবং অন্যন্যাদের বাঁচাতে বরগুনা সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কোরক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিম লিটন (৪৫)কে কতিপয় শিক্ষকরা বাদী বানিয়ে বরগুনা থানার মামলা নং ১১ তাং ০৯/০৫/২০১৮,জি আর নং ২৮৬/১৮ ধারা: ১৪৩,৩৪১,৩৮৫,৫০৬ দ:বি: দায়ের করিয়েছেন। মামলার বিবরনে বাদী উল্লেখ করেন, গত ০২/০৫/২০১৮ তারিখ রাত ৮ ঘটিকার সময় বরগুনা থানা থেকে আনুমানিক ১ কিলোমিটার দুরত্বে শের ই বাংলা (ফার্মেসী) পট্রি প্রাথমিক শিক্ষক সমিতি ঘরের সামনে পাকা রাস্তার উপর আসামীরা বাদীর নিকট ১ লক্ষ টাকা চাদাঁ দাবি করেন এবং না দিলে ক্ষতি সাধনের হুমকী দেয়। মামলায় ৬টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকদেরকে স্বাক্ষী দেখানো হয়। ঘটনা সূত্রে ও আবুল হাসান বেল্লাল কর্তৃক গত ০৪/০১/২০১৬ তারিখ দুদকের সেগুন বাগিচার প্রধান কার্যালয়ে দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়,আবুল হাসান বেল্লাল দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)র সচেতন নাগরিক কমিটি (সনাক)বরগুনার তৎকালিন ইয়েস গ্রুপ দলনেতা হিসেবে সরকারের তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন কল্পে বরগুনা সদর উপজেলার ১৪ নং পূর্ব গুদিঘাটা নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির তালিকা চেয়ে গত ২৬/০৭/২০১৬ তারিখ তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান এর নিকট তথ্য প্রাপ্তির আবেদন করেছিলেন। আবেদনের প্রেক্ষিতে তথ্য না পেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকের নিকট আপীল আবেদন করেন। এ প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৩৮.০০.০০০০.১০৭.১৭.০৩.১৪-১৩৫১ নং স্বারকে ২৫/১০/২০১৬ তারিখ তথ্য সরবরাহের জন্য বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশ ক্রমে উপজেলা শিক্ষা অফিস থেকে বিদ্যালয়ের ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা ০২/১১/২০১৬ তারিখ ৭০৭ নং স্বারকে আবেদনকারী আবুল হাসান বেল্লালকে ডাকযোগে সরবরাহ করা হয়। তালিকা হাতে পেয়ে আবুল হাসান বেল্লাল যাচাই বাছাই করে ভুয়া শিক্ষার্থীদের নামে উপবৃত্তির টাকা উত্তোলন পূর্বক আত্মসাতের প্রমান পেয়ে গত ০৪/০১/২০১৬ তারিখ দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআবুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মনির হোসেেন ও বিদ্যালয় ব্যবস্থা কমিটির সভাপতি মোঃ আমির হোসেনসহ অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দায়ের করেন।এর অনুলিপি বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরন করা হলে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। পর্যায়ক্রমে বিভাগীয় তদন্তকারী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম পিটিআই সুপার বরগুনা এবং পিটিআই সুপার মোল্যা ফরিদ আহমেদ এর নেতৃতাধীন ৩ সদস্যের পিরোজপুর,মঠবাড়িয়া এবং পটুয়াখালীর উপজেলা শিক্ষা অফিসারের তদন্তে আনীত অভিযোগের সত্যতা প্রমানিত হয়েছে।ইতিমধ্যে ১৪ নং পূর্ব গুদিঘাটা নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন এর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের জন্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস বরিশাল থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরগুনাকে নির্দেশ দেয়া হয়েছে। অতপর আবুল হাসান বেল্লাল তার অনুসন্ধানের সুবিধার্থে সরকারী অর্থ আত্মসাতের আরো কিছু দালিলিক প্রমান বের কারা জন্য তথ্য চেয়ে জেলা ও উপজেলা শিক্ষা অফিসে আবেদন করেছিলেন। কিন্তু তথ্য না পেয়ে আপীল ও তথ্য কমিশনে ৯৭/১৭,৯৮/১৭,৯৯/১৭ এবং ১০০/২০১৭ নং অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ শুনানীতে প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেনকে তথ্য অধিকার আইন ২০০৯ লংঘনের জন্য ৫ হাজার টাকা জড়িমানা করে তথ্য কমিশন। এবং ৪টি অভিযোগে উল্লেখিত তথ্য সরবরাহের জন্য সকলকে নির্দেশ দেয়া হয়। এদিকে দুদকে দায়েরকৃত আবুল হাসান বেল্লালের অভিযোগটি দুদকের প্রধান কার্যালয়ের যাচাই-বাছাই কমিটি কর্তৃক গত ২৬/০৯/২০২১৬ তারিখ দুদক/অভি:যাচাই-বাছাই /৩৫২২০১৭/২৯১০৭ নং স্বারকে অনুসন্ধানের জন্য গ্রহন করা হয়। অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদক,প্রকা,ঢাকার স্বারক নং দুদক/৬১/২০১৭/(অনুঃ ও তদন্ত-২)/বরগুনা/৩২৬১৫ তাং ৩০/১০/২০১৭, দুদক, বিকা,বরিশালের স্বারক নং ০৪.০১.০৪০০.৭৪১.০১.০১৯.১৭.১২৩ তাং ১১/০২/২০১৮ এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর ই/আর নং ২২/২০১৭ মূলে উপ সহকারী পরিচালক মোঃ আরিফ হোসেন কর্তৃক অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়। দুদকের এ কর্মকর্তা ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সকল,সহকারী উপজেলা শিক্ষা অফিসার গুদিঘাটা ক্লাষ্টার সকল,১৪ নং পূর্ব গুদিঘাটা নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক,ব্যবস্থাপনা কমিটির সভাপতি, অগ্রণী ব্যাংক বরগুনা শাখার উপবৃত্তি বিতরনকারী সিনিয়র অফিসার সকল এবং ব্যাংকের সাবেক ৩ জন ব্যবস্থাপক মোঃগোলাম মোস্তফা,মোঃ মোক্তার হোসেন, এবং মোঃ জুলহাস মিয়াকে দুদকের পটুয়াখালী কার্যালয়ে পর্যায়ক্রমে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে তথ্য চেয়ে চিঠি ইস্যু করেন। দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা আরিফ হোসেন জানান তিনি ইতিমধ্যে মামলার সুপারিশ করে দুদকের সেগুন বাগিচার প্রধান কার্যালয়ে তিনি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। মামলা দায়েরের নির্দেশ পাওয়া গেলে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
আবুল হাসান বেল্লাল দুর্নীতির সুনির্দিষ্ট আরো কিছু তথ্য প্রমান বের করার জন্য গত ০৪/০২/২০১৮ এবং ১২/০২/২০১৮ তারিখ অগ্রণী ব্যাংক বরগুনা শাখা থেকে মামলার কতিপয় স্বাক্ষীদের বিদ্যালয়সহ সরকারী ০৯টি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির অর্থ বাস্তবায়নকৃত কাগজপত্র চেয়ে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ সচিব মুর্শ্বেদা জামান এর নিকট ৩টি পৃথক তথ্য প্রাপ্তির আবেদন করেছিলেন। মন্ত্রনালয় থেকে ২৭/০২/২০১৮ তারিখে ৫৩.০০.০০০০.২৩৪.১১.০০১.১৮.৫১ নং স্বারকে এবং ২০/০২/২০১৮ তারিখে ৫৩.০০.০০০০.২৩৪.১১.০০১.১৮.৪৪ নং স্বারকে আবেদনকারীর চাহিত তথ্য সরবরাহের জন্য অগ্রণী ব্যাংক লিমিটেড ঢাকার উপমহা ব্যবস্থাপক সুস্মিতা মন্ডলকে নির্দেশ দেয়া হয়। সুস্মিতা মন্ডল মন্ত্রনালয়ের নির্দেশ ক্রমে অগ্রণী ব্যাংক বরগুনা শাখার ব্যবস্থাপক মোঃ শাহজাহানকে তথ্য সরবরাহের নির্দেশ দেন। ব্যবস্থাপক শাহজাহান ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ সফিকুল ইসলাম,মোঃ মিজানুর রহমান এবং আলী হোসেনকে তথ্য সরবরাহের নির্দেশ দেন।মামলা দায়ের হওয়ার পর আবুল হাসান বেল্লাল ও মোঃ নিয়ামুল হাসানকে গ্রেফতার করার জন্য বরগুনা থানা পুলিশ মরিয়া হয়ে ওঠে। আবুল হাসান বেল্লাল বলেন, মামলা হওয়ার পর থেকে পুলিশ আমার বাড়ীতে রাত দিন গ্রেফতারের নামে তান্ডব লিলা চালায়,মামলার বাদী, স্বাক্ষী ও তাদের দলিয় লোকদের নিয়ে পুলিশ ত্রাস ও ভীতি সৃষ্টি করে পরিবারের লোকদের ক্ষতি সাধনের চেষ্টা করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ০৫/০৬/২০১৮ তারিখ রাত আনুমানি ১:৩০ ঘটিকার সময় পুলিশ আমাকে ও নিয়ামুল হাসানকে গ্রেফতার করে বরগুনা থানার এস আই মোঃ জুয়েল হাওলাদারের নেতৃতাধীন পুলিশের একটি সংঘ বদ্ধ দল। এসময় মামলার বাদী আব্দুল আলিম লিটন, স্বাক্ষী মোঃ আসলাম হোসেন সহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। পরে নিয়ামুল হাসান নিয়াজের স্বাক্ষরিত একটি ৩০০ টাকার অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর করতে বললে আমি রাজি না হওয়ায় পুলিশের সহযোগিতায় মামলার স্বাক্ষী আসলাম আমার মাথার পিছনের অংশে অস্ত্র দ্বারা আঘাত করলে মাথা ফেটে যায়। পরে আমাদের দুজনকে থানায় নিয়ে আসা হয় । সকালে ওসি মোঃ মাসুদুজ্জামান মামলার বাদী,স্বাক্ষীদের উপস্হিতিতে আমি ও নিয়ামুল হাসানকে হ্যান্ডকাফ লাগিয়ে কোমরে দরি দিয়ে বেধে একাধিক মিথ্যা মামলায় ফাসিয়ে ক্রসের ভয় দেখিয়ে গুরুতর অপরাধের স্বীকারোক্তি দিতে বলে। এরপর সেখান থেকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে পুলিয় সুপার বিজয় বসাক,অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ নির্যাতনী কায়দায় জিজ্ঞাসাবাদ করেন পরে মামলার আইও জুয়েল হাওলাদারকে আমাকে ও নিয়ামুল হাসানকে পিটানোর নির্দেশ দেন। মোঃ নিয়ামুল হাসান নিয়াজ বলেন, গ্রেফতারের পর ক্রস ফায়ার দিয়ে হত্যার ভয় দেখিয়ে পুলিশ মামলার বাদী লিটন,স্বাক্ষী আসলাম হোসেনসহ কয়েকজন আমার নিকট থেকে জোর পুর্বক ৩০০ টাকার অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। থানায় নিয়ে আসার পরের দিন সকাল থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর বরগুনার বিজ্ঞ দায়রা জজ আদালত থেকে গত ০৯/০৭/২০১৮ তারিখ জামিনে মুক্তি পাই । বর্তমানে প্রতিপক্ষরা আমাদের উপর যেভাবে ক্ষেপে আছে তাতে যেকোনো সময় মিথ্যা মামলা, হামলা কিংবা গুরুত্বর ক্ষতির সম্ভাবনা আছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলার বাদী আব্দুল আলিম লিটনের নিকট মিথ্যা মামলা দায়ের ও বর্তমানে সাংবাদিক আবুল হসান বেল্লাল ও নিয়ামুল হাসান নিয়াজদের দায়ের করা অভিযোগ তুলে না নিলে একের পর এক মামলা দিয়ে জেলের ভিতর পচিয়ে গলিয়ে মারার হুমকীর বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান,আমি এসব কথা মোবাইলে বলতে পারবো না। স্বাক্ষাতে বলবো। বরগুনা থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে বলেন,শিক্ষকের দায়েরকৃত মামলায় বেল্লাল ও নিয়াজকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু কোন নির্যাতন করা হয়নি। এদিকে সাংবাদিক আবুল হাসান বেল্লালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব,ঢাকা প্রেস ক্লাব,দক্ষিন অঞ্চল সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকবৃন্দসহ,সচেতন নাগরিক ফোরাম বাংলাদেশ, অধিকার ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে তীব্র নিন্দা,প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন কর্মসুচি ও দফায় দফায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যে সকল অনলাইন নিউজ পোর্টাল ও ফেজবুক আইডির মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সংগঠনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


