এস এম সুজনঃ কলেজগেট সংবাদদাতাঃ গতকাল সন্ধ্যায় দেবীদ্বার বরকামতায় কুমিল্লা উঃ জেলা ছাত্রলীগ নেতা যাদব রায়ের উপর হামলা এবং কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাগুর এলাকায় মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল এবং মানববন্ধণে কুমিল্লা উঃ জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকারের নেতৃত্ব এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগ অঙ্গসংগঠনে নেতৃবৃন্দরা। প্রতিবাদ সভা ও মানববন্ধনে যাদব রায়ের উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নেতাকর্মীরা


