কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করতে শেখ হাসিনার সরকারের সংগে থাকার আহŸান জানিয়েছেন জাতীয় সংসদের চীপ হুইপ আ,স,ম ফিরোজ এমপি।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৮ উদ্বোধন উপলক্ষ্যে ১৯.০৭.১৮ ইং তারিখ রোজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ এর র্যালী ও বিভিন্ন প্রজাতির ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, খালেদা জিয়া দুর্নীতির জন্য জেলে গেছেন, আজ যদি তাকে মুক্তি দেওয়া হয়, তবে বাকি যারা দুর্নীতির দায়ে জেলে আছেন তাদেরও মুক্তি দিতে হবে। যারা দুর্নীতির আশ্রয়দাতা ও লালনকারী প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। বিএনপি নির্বাচনে আসবে কি আসবেনা তারা এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। কারন তাদের দলের অবস্থা করুন। যারা বিএনপি করে তারা এখন বিএনপি করেনা। তারা আওয়ামীলীগের সেকেন্ড এডিশন। তাই দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করতে শেখ হাসিনার সরকারের সংগে থাকুন।
উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চীপ হুইপ এর একান্ত সহকারী সচিব মোঃ আনিসুর রহমান , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মোতালেব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকতা মোঃ জসিমউদ্দিন , উপজেলা কৃষি কর্মকর্তা অপুর্ব লাল সরকার প্রমূখ।


