দেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে

পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে আজ (মঙ্গলবার) মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর বলছে, আগামী ২৪ ঘণ্টায়ও সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।