দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা সি,সি,টি,আই সোসাইটির গ্রাহকদের মানববন্ধন

এম এম সি মেহেদী ফকিরহাট প্রতিনিধিঃ হাই হাই কোম্পানী দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা। অফিসে তালা। পাওনাদারগণ সোসাইটির মালিকের বাড়ি ঘেরাও, সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে খুলনা জেলার ফুলতলা উপজেলার হাফরাস্তা নামক স্থানে।

ভুক্তভোগী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, খুলনার ফুলতলা উপজেলার বিভিন্ন স্থান থেকে সি,সি,টি,আই সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ নামে পরিচিত। পাশ বইতে উল্লেখ রেজি নং- ১৭০/ক তে প্রায় দেড় হাজার সদস্যগণের নিকট হতে আনুমানিক দেড় কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে। যার ঠিকানা ছিল আয়শা প্লাজা, রফিক সড়ক, ফুলতলা বাজার, খুলনা। চুক্তি মোতাবেক পাওনা টাকা ফেরত চাইলে কর্তৃপক্ষ বিভিন্ন তালবাহানা শুরু করে। গ্রাহকগণ এক পর্যায়ে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে টাকা ফেরত পাওয়ার দাবীতে ধর্ণা দেয়। অদ্যবধি কোন সুরহ না পেয়ে গতকাল বুধবার দুপুরে সোসাইটির মালিক এহসান উদ্দিন এর ঐতিহ্যবাহী চৌধুরী বাড়িটি ঘেরাও করে এবং তার বাড়ির সামনের ফুলতলা টু শিকিরহাট সড়কে মানববন্ধন করে। এ মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলতলার ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাসার, প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য কবিতা, সি,সি,টি,আই কর্মী মনিরা বেগম, সমাজসেবক মাসুম শেখ, বাজার কমিটির নেতা বখতিয়ার প্রমুখ। খবর বিজ্ঞপ্তি।