দৌলতখান খায়েরহাটে ম্যাটস’র ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন

আল-আমিন এম তাওহীদ ভোলা:  ভোলার দৌলতখান খায়েরহাট বাজারে মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেছেন সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।
সোমবার (২৫মার্চ) বিকেলে প্রধান অতিথি হিসেবে খায়েরহাট বাজারে ৫তলা বিশিষ্ট ম্যাটস’র ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন তোফায়েল আহমেদ এমপি।

ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়ে গেছেন। আর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজকে দেশকে আন্তর্জাতিকভাবে মর্যাদাশালী করেছেন। তারই নেতৃত্বে দেশের গ্রামগুলো হবে শহর। এসময় তিনি শৈশবের কথাও উল্লেখ্য করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

ভোলা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন-ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেরফ হোসেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম খান, ডা. এটিএম মিজানুর রহমান, ভোলা সদর হাসপাতালের প্রাক্তন সিভিল সার্জন ফরিদ আহমেদ, সাংবাদিক এমএ তাহের ও হাবিবুর রহমান প্রমূখ।