দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মুত্যু

কুষ্টিয়া : শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হোসেনাবাদ মল্লিকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওয়ারলেস আলী (২৩) নামের এক যুবকের মুত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, ওহাব মল্লিকের ছেলে ওয়ারলেস আলী নিজ বাড়ির বৈদ্যুতিক মটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। দৌলতপুর থানার এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ছেলেটি অসাবধানতাবশত কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছে।’