নবনির্বাচিতদের নিয়ে চৌগাছা উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ যশোরের চৌগাছায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পরে উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ মে) সকাল দশটায় উপজেলা পরিষদের হল রুমে আজ এ সভা অনুষ্ঠিত হয়। প্রথমে উপজেলা পরিষদের আইনশৃংখলা কমিটির সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল  ইসলাম।
এরপর উপজেলা মাসিক সভায় সভাপতি হিসাবে যোগদান করেন চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, অত্র সভায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও সাহেবসহ আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, চৌগাছা পৌরসভার মেয়র নূর উদ্দীন আলমামুন হিমেল, উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, চৌগাছা থানার তদন্ত ওসি উত্তম কুমার বিশ্বাস প্রমূখ।
সভায় আরো উপস্থিত ছিলেন, জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবার রহমান খান, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মুকুল, চৌগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান,
স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার শেখ, সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ  ইব্রাহিম খলিল বাদল, পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক।