না’গঞ্জে র‍্যাবের মার্কেট ও ইফতার বাজার মনিটরিং

জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বিভিন্ন মার্কেটে-শপিং মলে স্বাস্থ্যবিধি ও ইফতার বাজার মনিটরিং করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১১ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের চাষাঢ়াসহ বিভিন্ন মার্কেটে র‍্যাব-১১ এ মনিটরিং কার্যক্রম চালায়। এ সময় স্বাস্থ্য সুরক্ষায় মার্কেটগুলোর গৃহীত পদক্ষেপও পর্বেক্ষণ করে তারা। দোকান মালিক ও ক্রেতাদের যথাযথ সামাজিক দূরত্ব মানার ব্যাপারে দিকনির্দেশনা ও সতর্কতাও জানানো হয় র‍্যাবের পক্ষ থেকে।

এছাড়া এদিন শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরাগুলোতে ইফতারির মান, খাবার ও স্বাস্থ্যবিধিও মনিটরিং করে র‍্যাব-১১।

এ কার্যক্রম প্রসঙ্গে র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার আলেপ উদ্দিন বলেন, যেসব মার্কেট খুলেছে তারা স্বাস্থ্য সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে কিনা সেটি মনিটরিং করার পাশাপাশি আমরা ক্রেতা ও দোকানিদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে নির্দেশনা দিচ্ছি। এছাড়া র‍্যাবের পক্ষ থেকে ইফতার বাজারও মনিটরিং করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।