রাশিয়ায় বসবাসকরী নিজক নাগরিকদের সতর্ক করে অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে মস্কোর মার্কিন দূতাবাস
দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
বিবৃতিতে মার্কিন নাগরিকদের নতুন করে রাশিয়া সফর না করার পাশাপাশি যারা বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন তাদেরকে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সেদেশের নাগরিকদের রাশিয়া সফরের ব্যাপারে একই ধরনের একটি সতর্কবার্তা জারি করেছিল।
এবার রুশ সরকার দেশটির রিজার্ভ সেনা তলব করার পর মার্কিন দূতাবাস আবার একই ধরনের সতর্কতা জারি করল।
এমন সময় মার্কিন নাগরিকদের রাশিয়া ত্যাগ করার আহ্বান জানানো হলো যখন ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি বেড়েছে।
সূত্র: আল-জাজিরা, সিএনএন, আনাদোলু এজেন্সি


