নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা বিক্রেতার মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জেলা প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিনুল ইসলাম (২৫) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আমিনুল সৈয়দগাঁও গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম কানুরামপুর পূর্ব বাজারে চা বিক্রি করতেন। একই দোকানে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ করতেন। সোমবার রাতে চা বিক্রির করে বাড়ি ফেরার আগমুহূর্তে অটোরিকশা চার্জে বসানোর সময় বিদ্যুৎতের লাইনে জড়িয়ে দোকানের মধ্যেই তার মৃত্যু ঘটে।