নারায়ণগঞ্জে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে বাচ্চু খান নামের এক মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : মঙ্গলবার সকালে আড়াইহাজারের শিমুলতলী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত বাচ্চু খান রাজধানী ঢাকার উত্তরার উত্তরখান এলাকার আশরাফ খানের ছেলে। এ সময় মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত একটি জিপ গাড়িও উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে বাচ্চু খান নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও বিদেশি অস্ত্র।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করার সময় বাচ্চুসহ তিন মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় র‍্যাবও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই বাচ্চু নিহত হয় এবং বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।

র‍্যাব-১ এর উপপরিদর্শক (এসআই) নির্মল মাদক উদ্ধার অভিযানের নেতৃত্ব দিয়েছেন।