নারায়ণগঞ্জ কারাগারে এক হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা কারাগারে লিটন হোসেন (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেল সুপার সুভাষ কুমার ঘোষ কয়েদি লিটনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তার হাজতি নম্বর ৩৫৩৬/০৮। লিটন শহরের দেওভোগ আখড়া এলাকার মৃত মনির হোসেনের ছেলে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি ও সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মাদক মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার মাদক মামলায় আটকের পর চলতি বছরের ১১ মার্চ তাকে কারাগারে পাঠান আদালত। নারায়ণগঞ্জ জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে জেলখানায় লিটন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আরো জানান, লিটন মূলত হার্টের রোগী ছিলেন। এর আগে জেলখানাতেই দুইবার অসুস্থ হয়ে পড়েছিলেন। এর মধ্যে একবার নারায়ণগঞ্জ এবং আরেকবার ঢাকায় তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল। লিটনের স্ত্রীও জানিয়েছিলেন, তিনি হার্টের রোগী। পূর্বে তিনি বাড়িতে একবার হার্ট অ্যাটাক করেছিলেন।