জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের নার্স ও ওয়ার্ডবয়ের পর এবার অ্যাম্বুলেন্স চালক করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আসাদুজ্জামান।
তিনি জানান, হাসপাতালের নার্স ও ওয়ার্ডবয়ের পর অ্যাম্বুলেন্স চালকের পরীক্ষার পর তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
এর আগে সোমবার (৬ এপ্রিল) রাতে হাসপাতালের নার্স ও ওয়ার্ডবয়ের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।


