আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়ন পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডেসকো ফাউন্ডেশনের যুক্ত প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হশ।
ইউনিয়ন পর্যায়ে যৌথ কর্মশালার অংশ হিসেবে বারোঘরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মশালা হয়। এতে অংশগ্রহণ করেন জনপ্রতিনিধি, তরুণ সমাজের প্রতিনিধিসহ ২৫ জন সদস্য। কর্মশালার সভাপতিত্ব করেন, বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশীদ।
নেটজ বাংলাদেশ–এর সহযোগিতায় কর্মশালার বাস্তবায়ন করেছে ডেসকো ফাউন্ডেশন। কর্মশালা পরিচালনা করেন, ডেসকো ফাউন্ডেশনের ফিল্ড ফ্যাসিলেটেটর মোছা. কারিমা খাতুন। কর্মশালায় নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণ বিভিন্ন করনীয় নিয়ে আলোচনা করা হয়।


