নিজের বিয়ে ভেঙ্গে দিলো ১২ বছরের আয়শা আক্তার

কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নিজের বিয়ে ভেঙ্গে দিয়েছে আয়শা আক্তার (১২) নামে প ম শ্রেনীর এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী গত শনিবার বাউফল থানায় এসে এসআই আনোয়ার হোসেনের কাছে তাকে জোড়পূর্বক বাল্য বিয়ে দেয়া হচ্ছে এমন অভিযোগ করলে বিয়ের সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

স্থানীয়রা জানান, বাউফল সরকারি কলেজের চতুর্থ শ্রেনির কর্মচারী সূর্য্যমনি গ্রামের শাহজাদা হোসেনের ছেলে মান্নানের সঙ্গে রাজাপুর গ্রামের কামাল, নার্গিসের মেয়ে আয়শা আক্তারের বিয়ে ঠিক করে । আয়শা ওই বিয়েতে রাজি না হওয়ায় তাকে মারধর করে তার বাবা। বাবার অত্যাচার সহ্য করতে না পেরে গত শনিবার সকালে আয়শা নিজেই থানায় উপস্থিত হয়ে বাবা-মা জোড় করে তাকে বাল্য বিয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেন। আয়শা বাউফল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প ম শ্রেনির ছাত্রী। বাউফল পৌরসভার ২ নং ওয়ার্ডে একটি ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করেন ।

বাউফল থানার এসআই আনোয়ার হোসেন বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে আয়শার বাবাকে ডেকে এনেছি। আয়শার বাবা কামাল গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আয়শার আঁঠারো বছর পূর্ন না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার অঙ্গীকার করেছেন ।