নিপুণ কারুকাজে ফুটে উঠছে প্রতিমার নানা রূপ

মো.রবিউল ইসলাম ,মো. আবু ছালেহ মুছা বাবু টঙ্গী থেকে ॥ হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বাকি আর মাত্র অল্প কয়েক দিন। বৃহৎ এ উৎসবটিকে সামনে রেখে টঙ্গীতে চলছে ব্যাপক প্রস্তুতি।
শিল্পীরা ইতোমধ্যেই প্রায় শেষ করেছে প্রতিমা তৈরির কাজ। এখন শুধু বাকি রং তুলির আঁচড়। মাটি ও কাঠ দিয়ে তৈরি এসব প্রতিমায় প্রকাশ পাচ্ছে শিল্পীদের দক্ষতা ও শিল্পিত রূপ। শিল্পীদের হাতের নিপুণ কারুকাজে ফুটে উঠছে প্রতিমার নানা রূপ। শেষ মুহুর্তে ব্যস্থতায় সময় পার করছেন প্রতিমা কারিগররা। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে হবে। আর সে কারণেই দিন-রাত ব্যস্থ সময় পার করছেন তারা।
টঙ্গী এলাকায় রয়েছে ১২টি পুজামন্ডব। তবে এবছর টঙ্গী থানা এলাকায় ১০টি দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজামন্ডব গুলো হলো টঙ্গী বাজার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, আমতলী সার্বজনীন হরিজন ঐক্য পরিষদ দূর্গা পূজা মন্দির, পাগাড় বিদুর চন্দ্র বর্মনের বাড়ি পূজা মন্ডব, মরকুন পূর্ব পাড়া শ্রী শ্রী সেবা সংঘ পূজা মন্ডব, মরকুন শ্রী শ্রী সেবা আশ্রম সংঘ, শীলমুন সার্বজনীন শ্রী শ্রী পূজা মন্ডব, শীলমুন যোগী বাড়ি সৎসঙ্গ সার্বজনীন পূজা মন্ডব, দত্তপাড়া ভগবান মন্ডলের বাড়ি সার্বজনীন পূজা মন্ডব, খৈরতুল সার্বজনীন শ্রী শ্রী দূর্গা পূজা মন্ডব ও কলেজগেট দূর্গা পূজা মন্ডব। টঙ্গীর সবচেয়ে বড় এবং প্রায় ৪০ বছরের পুরানো টঙ্গী বাজার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির। প্রতি বছর দুর্গাপূজার সময় জয়দেবপুর, কলিগঞ্জ ও উত্তরাসহ বিভিন্ন জায়গা থেকে দর্শণার্থী ও ভক্তরা এ মন্ডপে পূজা দেখতে আসেন।
সেখানে গিয়ে দেখা যায়, পুরোদমে প্রতিমা তৈরিতে কাজ করছেন ছয় জন কারিগর। তাদের প্রধান হলেন মহাদেব পাল। তিনি প্রতিবারের মতো এবারও সাভারের শিমুলিয় থেকে এসেছেন প্রতিমা তৈরির কাজ করতে।
মহাদেব পাল জানান, প্রতিবছরের মতো এবছর প্রতিমা তৈরি করতে দলবল নিয়ে টঙ্গীতে এসেছেন। এবছর টঙ্গীতে ১০টি মন্ডপের প্রতিমা তৈরির কাজ পেয়েছেন। প্রতিটি মন্ডপের কাজ প্রায় শেষ পর্যায়ে। এসব মন্ডপের মধ্যে বেশ কয়েকটিতে রং তুলির কাজ চলছে। এক একটি মন্ডপের কাজ মহাদেব পাল ৫০ থেকে ৬০ হাজার টাকা চুক্তিতে নিয়েছেন বলে জানান।
টঙ্গী থানা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অমল চন্দ্র ঘোস জানান, প্রতি বছরের মতো আসন্ন শারদীয় দূর্গা উৎসব আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ সেপ্টেম্বরে শেষ হবে। আইন সৃংখলার সার্বিক পরিস্থিতি ভালো। টঙ্গী থানা এলাকায় একটি কেন্দ্রীয় মন্দিরসহ ১০টি মন্দিরে পূজা হচ্ছে। এসব মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে, শুধু রং তুলির আঁচড় বাকি।
টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, হিন্দু ধর্মালম্বীরা সর্ববৃহৎ এই ধর্মীয় অনুষ্ঠানটি যাতে শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন, সেজন্য থানার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডবে আলাদা আলাদা ভাবে নিরাপত্তা দেওয়া হবে। পূজা শুরু থেকে শেষ পর্যন্ত পর্যপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।