নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

শেখ অাবুমুছা  তালা সাতক্ষীরা  থেকে: সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখেই বুধবার, বিকালে অনুষ্ঠিত মাঠদিবসে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎকুমার বলেন ” বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক উপজেলা কৃষি বিভাগ যেভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) শুভ্রাংশু শেখর দাশ বলেন আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছি, এখন প্রয়োজন নিরাপদ খাবার। উৎপাদনের ক্ষেত্রে পরিবেশ বান্ধব কৌশল ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফসল নিশ্চিত করা জরুরী স্থানীয় প্রদর্শনী কৃষক পলাশ কুমার মল্লিক জানান” বাজারের চাহিদা ও পুষ্টিগুন বিবেচনায় উপজেলা কৃষি দপ্তরের সহায়তায় তিনি বিষমুক্ত ফসল উৎপাদনে আগ্রহী হয়েছেন।”

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবাস সেনের সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আগ্রহী কৃষান-কৃষানি এবং ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে কৃষিকে ‘নিরাপদ’ ও ‘লাভজনক ব্যাবসায়’ পরিনত করতে সর্বদা কৃষকের পাশে থেকে সেবা প্রদানের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা।