কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি যাতে লঙ্ঘন না হয়। এ ব্যাপারে সকল নেতাকর্মীদের নিদের্শ দিয়েছি। নির্বাচন কশিনার এলাকা বাউফল। যাতে কমিশন সাহেবের ভাবমূর্তি নষ্ট না হয়। জাতীয় সংসদ চীফ হুইপ আ.স.ম ফিরোজ এ কথা বলেণ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজট মনোনীত প্রার্থী জাতীয় সংসদ চীফ হুইপ আ.স.ম ফিরোজ স্থানীয় সাংবাদিকদের সাথে এ মতবিনিময়ে আরো বলেন। সাংবাদিকগন বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করবেন আশা করি। কেন্দ্রে কেন্দ্রে গিয়ে যা দেখবেন সত্য কথাই লিখবেন।
২৮ ডিসেম্বর শুক্রববার সকাল ১১ ঘটিকায় বাউফল প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় ও স্থানীয় ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সাথে নির্বাচন পূর্ববর্তী বিষয় নিয়ে মতবিনিময় সভা করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারফ হোসেন খান, একান্ত সহকারি আনিচুর রহমান আনিস ও বাউফল প্রেস ক্লাব আহবায়ক হারুন অর রশীদ খান, সদস্য সচিব কামারুজ্জামান বাচ্চুসহ উপজেলার কর্মরত সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।


