চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করছে। চলবে একট সঠিক, সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ নির্বাচন। এটিই বক্তব্য হয়ে দাড়িয়েছে প্রশাসনের। এই বক্তব্যে আশ্বাসিত হয়েছে সাধারণ ভোটাররা। সবাই যেনো ৩১ তারিখের অপেক্ষায়। অনেকেই অপেক্ষায় আছে কখন নির্বাচনের ঘোর কাটবে, আসবে সেই আনন্দের ভোর। চৌগাছা থানার অফিসিয়াল আইডি থেকে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের সার্বিক নিরাপত্তার জন্য ৮১টি কেন্দ্রে নিয়োজিত থাকবে ৩০টি পুলিশের মোবাইল টিম, ৬জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৮০ জন বিজিবি, ৪ টি RAB এর টহল টিম। নির্বাচনে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর অাইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। চৌগাছায় একটি সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানে অামরা সম্পুর্ন প্রস্তুত। নির্বাচন নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা কামনা করি। এছাড়া আইডি থেকে আরও জানা যায়,২৯ তাং দিবাগত রাত ১২টার পর হইতে নির্বাচনী এলাকায় কোন মোটর সাইকেল, সি এন জি, ইজিবাইক সহ সকল যান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ। (আদেশে নিঃকঃ)
থানার অফিসিয়াল আইডিতে কমেন্টস করে অনেকে বলেছেন, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল ও বিশ্বাস করি। তারা একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ শান্তিপূর্ন নির্বাচন উপহার দিবেন চৌগাছা উপজেলা বাসী কে, যাহা বাংলাদেশের মডেল হিসাবে গন্য হবে।


