জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ আগামী ৫ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে ৩১-শে ডিসেম্বর রোজ শুক্রবার মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গালা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাজিবুল হাসান রাজিব বাংলাদেশ আওয়ামী লীগ গালা ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভার আয়োজন করেন ৷
হরিরামপুর থানার গালা ইউনিয়নের ঐতিহ্যবাহী ঝিটকা হাট মাঠ প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয় ৷ যেখানে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ জেলার কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট গোলাম মহিউদ্দিন(চেয়ারম্যান জেলা পরিষদ মানিকগঞ্জ ও সভাপতি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ) উপস্থিত ছিলেন।
তিনি বলেন, দেশের উন্নয়নে মা মাটি ও মানুষের কল্যাণে বাংলাদেশ আওয়ামী লীগ তথা নৌকা প্রতিকের কোন বিকল্প নেই। বর্তমনে বিশ্ব নন্দিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসছে ৫-ই জানুয়ারি ২০২২, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সৎ ও সাহসী সমাজসেবক জনাব মোঃ রাজিবুল হাসান রাজিব বিজয় সুনিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক ও জজ কোর্ট মানিকগঞ্জে এর বিজ্ঞ পিপি এডভোকেট বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুস সালাম। এ সময় মানিকগঞ্জ জেলার বিভিন্ন নেতাকর্মী ও গালা ইউনিয়ন আওয়ামী লীগ শাখার নেতাকর্মীরা সভায় বক্তব্য পেশ করেন ৷
উক্ত সভায় গালা ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাজিবুল হাসান রাজিব তার বক্তব্যে বলেন, “মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গালা ইউনিয়ন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ এলাকা ৷ যেখানে সারা বাংলাদেশে ঝিটকার হাজারী গুড় ও পিয়াজ সুনাম বহন করে আসছে ৷ কিন্তু এলাকার উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে ৷ আাগামীর ডিজিটাল বাংলাদেশ গড়তে গালা ইউনিয়ন যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড হতে বারবার বঞ্চিত হচ্ছে, এর থেকে আমাদের অতি সত্বর বের হতে হবে ৷ তাই আমি শপথ নিয়েছি যেভাবেই হোক বঙ্গবন্ধুর চেতনাকে আঁকড়ে ধরে হরিরামপুর থানার গালা ইউনিয়ন কে একটি আদর্শ ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ৷ আমার এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাকে সকলের সহযোগিতা দরকার ৷ এবং আমি আশা রাখি , আমি সকলের সহযোগিতা পাব ৷ তাই আমি আপনাদের সকলের নিকট একটি দাবি রাখতে চাই , আগামী ৫ ই জানুয়ারি নির্বাচনে আপনারা আমাকে সকলে মিলে নৌকা মার্কায় ভোট দিয়ে গালা ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমাকে জয় যুক্ত করবেন ৷ এবং সেই সাথে আপনাদের পাশে থেকে উন্নয়নমূলক সকল সমস্যা সমাধানের ওয়াদা ব্যাক্ত করছি।


