সাতক্ষীরার তালার

নির্বাহী অফিসারের নিকট ২০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী দিলেন আশা

শেখ অাবু মুছা  তালা সাতক্ষীরা াপ্রতিনিধি ; সাতক্ষীরার তালায় করোনা প্রাদূর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া ২শত অসহায় পরিবার জন্য খাদ্যসামগ্রী দিলেন বে-সরকারী সংস্থা আশা ।মঙ্গলবার (১২ মে) সকালে আশা’র পক্ষ থেকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের কাছে এ খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

আশা’র সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ আব্দুল মজিদ উপজেলা নির্বাহী অফিসারের কাছে উক্ত খাদ্য সামগ্রী হস্তান্তর করেন। আশা’র তালা ব্রাঞ্চ ম্যানেজার ইন্দ্রজিত রায়সহ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল সরবরাহ করা হয়।